

মাদারীপুরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ মামলায় মো. বেল্লাল বেপাীর (৫৯) নামে মাদ্রাসার পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কালকিনির ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসানুজ্জামান।
এর আগে সোমবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বেল্লাল একই এলাকার মৃত সিরাজ বেপারীর ছেলে।

মামলার এজাহারে বলা হয়, কালকিনি উপজেলার ডাসার থানাধীন পান্থাপাড়া খাতেমন নেছা হাফেজি মহিলা মাদ্রাসায় ৫ বছর ধরে লেখাপড়া করছে ওই ছাত্রী। মাদ্রাসার পরিচালক বেল্লাল বেপারী রোববার (২৫ এপ্রিল) কৌশলে মাদ্রাসার ভেতরের একটি কক্ষে নিয়ে গিয়ে ওই মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় পরিবারের লোকজন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
সোমবার রাতে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ডাসার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত বিল্লাল বেপারীকে গ্রেফতার করে পুলিশ।







