অব্যবস্থাপনার কারণে মানুষ বেশি করোনায় আক্রান্ত হচ্ছে : জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন

 

প্রেসবিজ্ঞপ্তিঃ
আজ পহেলা মে রোজ শনিবার রাজধানীর মুগদা সবুজবাগ এলাকায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।

এই সময় স্বাস্থ্যবিধি মেনে সামগ্রী বিতরন করেন সংগঠনের দপ্তর সম্পাদক মামুন হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি ও ফাউন্ডেশনের মহাসচিব হুমায়ুন কবির বেপারী বলেন সরকারের অব্যবস্থাপনার কারনে মানুষ বেশি করোনায় আক্রান্ত হচ্ছে তিনি বলেন সামনের দিনগুলোতে করোনা মহামারি ব্যাপক আকারে ছড়াতে পারে তাই আগে বাগে প্রস্তুতি হিসাবে সরকারকে করোনা হাসপাতালের সংখ্যা বৃদ্ধি করতে হবে সেই সাথে আইসিও অক্সিজেনের ব্যাপক প্রস্তুতির আহবান জানান।

তিনি বলেন দেশের এই দুসময়ে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সর্বদলীয় ঐক্যের মাধ্যমে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং দিনমজুর খেটে খাওয়া মানুষকে খাদ্য ও চিকিৎসা সেবা সরকারকে নিশ্চিত করতে হবে। জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরনের তৃতীয় দিন তিনি এই কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান নাহিদুল খান সাহেলের নির্দেশক্রমে এই ত্রান সামগ্রী অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ।

You might like