ডেইজি আশরাফের কবিতা : একটি আশা

এইযে তোমার জন্য অপেক্ষা
বড় ভালো লাগে
তোমাকে যখন ভাবি আমি
মনেতে দোলা জাগে —

আসে থেকে থেকে দখিন হাওয়া
তোমার জন্য পথ চাওয়া
আসবে যখন ভালো বাসবে
হবে আমার সব পাওয়া

বহুদিনের একটি আশা
তুমি এলে পাবে ভাষা
দুজন মিলে গড়বো মোরা
ছোট্ট একটি সুখের বাসা

তোমার ছোঁয়া পেলে
বুকে কাঁপন লাগে
জীবন আমার ভরবে
তোমার প্রেমের অনুরাগে৷।

You might like