

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরা কারিতাস বরিশাল অঞ্চল মনপুরা মুক্তি-৩ প্রকল্প উদ্যোগে মৎসজীবী, কৃষক ও হাঁস পালনকারীদের দূর্যোগ সহনশীলতা তৈরীতে প্রতিবন্ধকতা এবং সমাধানের উপায় চিহ্নিততকরণ বিষয়ক স্টেক হোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টায় কারিতাস বরিশাল অঞ্চল মনপুরা মুক্তি প্রকল্প -৩-এর প্রশিক্ষণ হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
ক্ষুদ্র মৎস্য জেলে সমিতির তত্ত্বাবধায়নে ও সিআরএস এর কারিগরি সহায়তায় নদী/সাগরে মৎস্য আহরণকারীদের দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় স্থানীয়ভাবে ‘‘ফ্লোট দিয়ে লাইফবয়া তৈরী ও জেলে নৌকায় ব্যবহারে করণীয় কর্মশালার প্রদর্শনী দেখানো হয়।
মুক্তি -৩ প্রকল্প জুনিয়র প্রোগ্রাম অফিসার শ্রী অশোক কুমার রায় এর সঞ্চালনায় কারিতাস ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা আইরিন মুরমু সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলায় পরিষদের চেয়ারম্যান মিসেস সেলিনা আক্তার চৌধুরী।
আরো পড়ুন : পাইলস রোগে করণীয়
কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলায় নির্বাহী অফিসার মো. শামীম মিঞা।
মূল বিষয়বস্তু উপস্থাপন করেন সিআরএস বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ডিআরআর এন্ড আর মো. নাছির উদ্দিন।
কর্মশালায় তিনি স্থানীয় ফ্লোট দিয়ে লাইফবয়া তৈরি ও ব্যবহারের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও ভিডিও চিত্র প্রদর্শন করেন।
আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ
আরও উপস্থিত ছিলেন মো.হারুন অর রশিদ, কন্টটেইনজেন্ট কমান্ডার, বাংলাদেশ কোস্টর্গাড, মনপুরা, মো. আব্দুল গফ্ফার, উপজেলা মৎস্য কর্মকর্তা, মো. ইলিয়াস মিঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো. এরফান উল্ল্যাহ চৌধুরী, টিম লিডার সিপিপি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, মো. মনির হোসেন, ফ্লোট উৎপাদনকারী, জেলেরা ও মৎস্য আড়ৎদার প্রতিনিধিগণ।
উপস্থিত অংশগ্রহণকারীগণ উপস্থাপিত বিষয়ের উপর মন্তব্য করেন যে,‘‘ ফ্লোট দিয়ে লাইফবয়া তৈরিকৃত লাইফবয়া স্বল্প খরচে তৈরি করা যায়। যা জেলেদের জন্য ক্রয় ক্ষমতার সাধ্যে থাকবে এবং সহজেই নিজেরা তৈরি করে ব্যবহার করতে পারবে।
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?










