

রাকিবুল হাসান, মনপুরা ভোলা সংবাদদাতা :
আসন্ন শারদীয় দুর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষে ভোলার মনপুরা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা সভাপতিত্বে মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলায় আ’লীগ সভাপতি ও উপজেলার চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলায় ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সাইদ আহমেদ।বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বি আর ডি বি)কর্মকর্তা মাহাতাব উদ্দিন অপু ভূইঁয়া,মনপুরা প্রেসক্লাব ও হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অহিদুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন করোনাকালীন সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন ও আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেন। যে কোনো তথ্য দ্রুত প্রশাসন কে জানাতে বলা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদক সহ উপজেলা ১০ পূজা মন্ডপের কমিটির সদস্যবৃন্দ।
উল্লেখ্য আগামী ১২ অক্টোবর থেকে হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা শুরু হবে এবং ১৫ই অক্টোবর শুভ বিজয়দর্শনী প্রতিমা বিসর্জ্জন এর মধ্যে দিয়ে শেষ হবে শারদীয় দুর্গা উৎসব।
আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : পাইলস রোগে করণীয়
আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ
আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?










