ফরিদগঞ্জে কিশোরীর মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ সংবাদদাতা :

ফরিদগঞ্জে প্রিয়া আক্তার (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কিশোরী উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইচর গ্রামের বাবুল মজুমদারের মেয়ে। ২২ জুলাই শুক্রবার ওই কিশোরীর বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।

পরিবারের দেয়া তথ্য সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে সে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, সকালে তার মা কুলছুমা বেগম মেয়েকে ফজরের নামাজের জন্য ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে তার সয়নকক্ষে প্রবেশ করে দেখে প্রিয়া আক্তারের মরদেহ সিলিংফ্যানের সাথে ঝুলে আছে। এসময় তার মায়ের ডাক চিৎকার শুনে প্রতিবেশিরা পুলিশকে খবর দেয়। কি কারণে মারাগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে প্রিয়া নামের ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

You might like