

মনপুরা প্রতিনিধি :
অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ পালিত হয়। এছাড়াও সিপিপি সদস্যদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।

শুক্রবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে অফিসার্স ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে অফিসার্স ক্লাব কার্যালয়ে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আহসান তাওহীদ, মৎস্য কর্মকর্তা ভিক্টও বাইন,উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাবউদ্দিন অপু ভূঁইয়াসহ বিভিনন্ন সরকারী দাপ্তরিক প্রধানগন,স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক,সিপিপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে ভুমিকম্প ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত হয়।










