

জাহাঙ্গীর আলম ইমরুল :
কুমিল্লা -৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আফজল খানের মেয়ে। বুধবার (২৯ নভেম্বর) তার পক্ষে কুমিল্লা জেলাপ্রশাসক কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন তার সমর্থিত নেতাকর্মীরা।

মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সফিকুল ইসলাম শিকদার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট গোলাম ফারুক, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান মিঠু, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ডা. আজম খান নোমানসহ নেতাকর্মীরা।
জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, কুমিল্লা-৬ আসনে জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শুধু আঞ্জুম সুলতানা সীমা। অপরদিকে কুমিল্লা-৬ (সদর) আসনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক তিনবারের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার।
তিনি ২৭ নভেম্বর নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।







