বিজয়ের ওই সিঁড়ি বেয়ে বেয়ে : জিএম মুছা

জিএম মুছা :

বিজয়ের ওই সিঁড়ি বেয়ে বেয়ে
এলো যে আমাদের স্বাধীনতা
ঘুচে গেলো তাই বাঙলা মায়ের
ছিলো যতো সব পরাধীনতা।

একাত্তরের রণাঙ্গনে রক্ত দিয়ে
যুদ্ধ করে ছিলেন সে দিন যারা
জীবনটাকে বিলিয়ে দিয়ে তাই
শত্রু মুক্ত করেছিলেন তারা,
নয় মাসের সেই রক্তক্ষয়ী যুদ্ধ করে
ভেঙে দিলেন শত্রুদের অধীনতা।

সাত সাগর রক্তের বিনিময়ে
ত্রিশ লক্ষ মা বোনের গেল সম্ভ্রম
অবশেষে ছিনিয়ে এনেছিলাম
আমরা নির্লজ্জ হায়েনার ভেঙে ভ্রম
আজ তাই আমরা যে হয়েছি স্বাধীন
খুশি মনে হাসি মুখে স্বাধীনতার
গাই গান লক্ষ লক্ষ জনতা

You might like