প্রভুর অসীম প্রেম

ক্ষুদীরাম দাস :

আমি খুঁজে পাই আমার স্মৃতিতে,
অনুক্ষণ খুঁজে পাই তোমাকে প্রভু।

তুমি তো সাজাও আমাকে;
আর কেউ কেউ ব্যর্থতায় আমায়
হৃদয় জুড়ে বেদনার অশ্রæ ঝরায়।

আমার হৃদয়ে এখন খ্রীষ্টীয় প্রেমের হাওয়া।
আমার সব শুকনো পাতাগুলো ঝরে পরে
একে একে ঝরে পড়ে;
আর প্রভু আমায় নতুনে সাজান।

আমি হরিণীর মতো তৃষ্ণার্ত
প্রভুর জীবনজলের উনুইয়ের প্রতীক্ষায়।
আকুতি ভরা নিদ্রাহীন চোখ আমার
আমার জীবন ক্লান্তির বিষন্নতা ছড়ায়
তখন প্রভুর অসীম প্রেম
ঢেলে সাজায় আমায়।

আর আমি খুঁজে পাই সীমাহীন আনন্দ;
আমি নির্জন পথেও প্রভুর পায়ের ছাপ দেখি,
আমার পুরো সত্ত¡া জুড়ে প্রভু আমার।

You might like