দোহারে “প্রশ্নবোধক” নাটক মঞ্চায়ন

দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

ঢাকার দোহারে মহান বিজয় দিবস উপলক্ষে দোহার শিল্পকলা একাডেমির নাট্য শিল্পীদের পরিবেশনায় নাটক” প্রশ্নবোধক ” মঞ্চস্থ হয়েছে।

১৬ ডিসেম্বর (শনিবার) রাতে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট হাই স্কুল মাঠে এ নাটিকাটি মঞ্চস্থ হয়।

নাটক টি তে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা নিষ্ঠুরতা ও হত্যাকান্ডে সম্পৃক্ত যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম তুলে ধরা হয়েছিল।

দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে নাটক টি তে অভিনয় করেছিলেন দোহার প্রেসক্লাবের সদস্য, দৈনিক সকালের সময় এর দোহার উপজেলা প্রতিনিধি মো: আল আমিন হোসেন, মাকসুমুল মুকিম, মো. লাবিব, সজল, পুলক, পারভেজ, আল রাজিব, মিতু, রানিয়া, ভাবনা।

নাটকটি উপস্থাপন করেন দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, শিল্পকলা একাডেমির সদস্য রাজিব শরীফ
নাটকটির নির্দেশনায় ছিলেন জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক নজরুল ইসলাম খান।

নাটকটি উপভোগ করেন দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মামুন খান, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরুজ আলম সুরুজ, দোহার শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ডাঃ মো জালাল উদ্দীন, নুরুল ইসলাম, আব্দুল খালেক, হেলেনা আক্কাস, সালেহা বেগম, নজরুল ইসলাম প্রমুখ

You might like