

জাকারিয়া জাহিদ,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী-৪(কলাপাড়া -রাঙ্গাবালী) আসনে উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট প্রর্থনা করছেন প্রার্থীরা।সোমবার(১৮ ডিসেম্বর ) প্রতীক বরাদ্দের পর বিকাল চারটার পর থেকে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে উঠান বৈঠক, চলছে মাইকিং।

কলাপাড়ার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে উঠান বৈঠক করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পটুয়াখালী ৪ আসনের নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মহিববুর রহমান ও তার সমর্থকরা। একই স্থানের গরুর হাঠে উঠান বৈঠক করেন স্বতন্ত্র (ঈগল পাখী প্রতিকের) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান তালুকদার ।
এছাড়া একই আসনের অপর স্বতন্ত্র (ট্রাক প্রতিকের) প্রার্থী আব্দুল্লাহ আলইসলাম লিটনও বসে নেই। তিনি শুরু করেছেন লিফলেট বিতরন। যে কোন অপৃতিকর ঘটনা এড়াতে পুলিশের বাড়তি তৎপরতা লক্ষ করা গেছে। এখন ভোটারগন হিসাব মিলাতে ব্যস্ত।










