

স্বরূপকাঠি প্রতিনিধি :
দ্বাদশ সংসদ নির্বাচনে পিরোজপুর ২ আসনে ১৪ দলীয় জোট প্রার্থী জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, নিজের জন্য ভোট চাইনা, আমি নৌকার জন্য ভোট চাই। এ নৌকার মূল কান্ডারী শেখ হাসিনা। নৌকায় ভোট দিলে সেই ভোট পাবেন জননেত্রী শেখ হাসিনা ।

নৌকা বিজয়ী হলে শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হবেন। মঞ্জু আরো বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে ব্রিজ হবে সড়ক হবে মোট কথা দেশের সর্বাত্মক উন্নয়ন হয়। সুতরাং আপনাদেরকে লোভ লালসা উপেক্ষা করে নৌকায় ভোট দিতে হবে। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে স্বরূপকাঠি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মাঠে উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় এসব কথা বলেন। আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকলে আর যাইহোক দেশের ক্ষতি করবেন না। রাজাকার আল সামস স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সে দিকে আপনাদের খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, আমি ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি এবং ফজলুল হক হলের জিএস ছিলাম। সাংবাদিক হিসেবে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলাম। মন্ত্রী হিসেবে দীর্ঘ সময় বিভিন্ন মন্ত্রনালয়ের দায়ীত্ব পালন করেছি। সংসদ সদস্য হিসেবে হিসেবে ভান্ডারিয়, কাউখালী, ইন্দুরকানিসহ দেশের বিভিন্ন এলাকায় উন্নয়ন করেছি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ সহিদুল আহসানের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক আব্দুস সালাম সিকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কামাল,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ,সাবেক সম্পাদক এসএম ফুয়াদ, সহ সভাপতি অধ্যক্ষ বেলায়েত হোসেন, আওয়ামীলীগ নেতা শওকত আকবর,কাজী সাইফুদ্দিন তৈমুর, শফিক মান্নান,(ভান্ডারিয়া) মীরা রানী চৌধূরী, কাজী সাখাওয়াত হোসেন, ভাইস চেযারম্যান রনি দত্ত, তাওহিদুল ইসলাম,আলফাজ উদ্দিন প্রমুখ।










