পটুয়াখালীর কলাপাড়ায় ২১ পিচ সুন্ধী কাছিম উদ্ধারের পর অবমুক্ত

জাকারিয়া জাহিদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যান ও পরিবেশবাদী সংগঠন এর তথ্যের ভিত্তিতে কলাপাড়া মাছ বাজারের আড়ৎ থেকে ২১ পিচ সুন্ধী কাছিম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৮ ঘটিকার সময় বন্যপ্রাণী পরিদর্শক অসিম মল্লিক এবং মনিরুজ্জামান মনি, রেঞ্জ অফিসার, কলাপাড়া, উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্টের মাধ্যমে কৌশিক আহমেদ, সহকারী কমিশনার ভূমি অপরাধীদের কে ৪ হাজার টাকা জরিমানা করেন।

পরবর্তীতে, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার, জাহাঙ্গগীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, রেঞ্জ অফিসার, মনিরুজ্জামান মনি এবং সংগঠনের সদস্য রাকায়েত আহসান, আল আমিন ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়াকর্মীদের উপস্থিতিতে কলাপাড়া উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার, জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কলাপাড়া একটি আড়ৎতে ২১ পিচ সুন্দি কচ্ছপ বন্দী আছে, পরে অভিযান চালিয়ে উদ্ধারের পরে কচ্ছপ পুকুরে অবমুক্ত করা হয়েছে।

পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বলেন, ‘সংগঠনটি বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করছে। এরই ফলে তাদের তথ্য মতে বিভিন্ন জায়গা থেকে বন্দী বন্যপ্রাণী উদ্ধার করে অবমুক্ত করা সম্ভব হচ্ছে।

You might like