দ্যোতনা সাহিত্য পরিষদের ৩২তম ভার্চ্যুয়াল সাহিত্য সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

আজ ২২ ডিসেম্বর, ২০২৩ বিকাল চারটায় দ্যোতনা সাহিত্য পরিষদ এর ৩২ তম ভার্চ্যুয়াল সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি জনাব অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গবেষক, লেখক ও শিক্ষাবিদ ড. সন্দীপক মল্লিক। সংগঠনের সম্পাদক কবি শাহরিয়ার সোহেল এর উপস্থাপনায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি এড. জি এম মূছা, কবি খসরুর ভাস্মর, কবি কাজী নূর।

সম্প্রতি কবি ড. শাহনাজ পারভীন ভারতের মুর্শিদাবাদ থেকে চাতক অনন্য নারী -২০২৩ অর্জন করায় সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে কবি ভারত ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

You might like