

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবান্ধা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় বোম ডিসপোসাল টিম কর্তৃক ১ টি বোম ডিসপোসাল করা হয়।

২৭ ডিসেম্বর (বুধবার) দুপুরে রংপুর ক্যান্টমেন্ট হতে ক্যাপ্টেন আসিফ এর নেতৃত্বে ১৪ সদস্যের বোম ডিসপোসাল টিম বাংলাবান্ধা বিজিবি ক্যাম্পে আসেন এবং অজ্ঞাত বস্তুটিকে পরীক্ষা নিরীক্ষা করার পর এটিকে বোম হিসেবে সনাক্ত করেন।পরে সেটিকে নিষ্ক্রিয় করা হয়। এসময় বিজিবি ও তেঁতুলিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।
রংপুর ক্যান্টমেন্ট ক্যাপ্টেন আসিফ জানান, মুক্তিযুদ্ধের সময় এটি ব্যবহার করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এতদিন এটা পরিত্যক্ত অবস্থায় পরেছিল।
জানা যায়, গত ১৮ ডিসেম্বর পাথর শ্রমিক আনোয়ার উপজেলার বাংলাবান্ধা বিজিবি ক্যাম্প সংলগ্ন জয় ট্রেডার্স নামক একটি পাথরের সাইড হতে খেলনা ভেবে পুরনো বোম্ব টি পেয়ে নিজ বাসায় রাখেন। পরে বস্তুটি সন্দেহ জনক মনে করায় বোমটি বাংলাবান্ধা বিওপি বিজিবি’র নিকট হস্তান্তর করেন।








