

মাকসুমুল মুকিম :
ঢাকার নবাবগন্জে রূপান্তর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ৪র্থ বার্ষিক সাধারণ সভা–২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

২৯ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে উপজেলার ব্রাইট হলে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ বাবু মানবেন্দ্র দত্ত।
বাসুদেব রয় এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটার প্রভাত গমেজ, বাবু নেপাল চন্দ্র রায়,নিত্য গোপাল রায়,পাপিয়া ইসলাম, রাজু আহমেদ মৃধা প্রমুখ।










