পঞ্চগড় বোদায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, আটক ১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই আব্দুল দানেশ (৪৭) খুন হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এঘটনায় ছোট ভাই আবু বক্কর সিদ্দিক (৪৫) কে গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজিপাড়া গ্রামের খতির উদ্দীন ৪ ছেলে ও ১ মেয়ে রেখে মারা জান। বড় ছেলে দানেশ ৪ ভাই ও ১ বোনের মাঝে জমি ভাগ বাটোয়ারা করে দেন। এর মাঝে সিদ্দিক নিজের ভাগের জমি বিক্রি করে দিয়ে নতুন করে আরো জমি দাবী করে বিমাতা বড় ভাই দানেশর কাছে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। শনিবার সকালে ঝগড়ার এক পর্যায়ে আবু বক্কর সিদ্দিকের ছুড়িকাঘাতে বড় ভাই আব্দুল দানেশ নিজ বাড়িতে মৃত্যুবরণ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে।

You might like