শেরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির ৪ নেতা বহিষ্কার

শেরপুর প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর জেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৩০ ডিসেম্বর শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলের চার নেতা বহিষ্কার করা হয়।

বহিস্কৃত নেতারা হলেন, শেরপুর জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আব্দুর রউফ, জেলা বিএনপির সদস্য ফিরোজ খান নুন, শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল করিম, শেরপুর পৌর শাখার ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন সেলু।

দলীয় স্বাক্ষরিত প্যাডে উল্লেখ আছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদেরকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

You might like