আওয়ামী লীগের মহিলা বিষয় কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ডা. বদরুন নাহার ভূঁইয়া আহত

সাইদ হোসেন অপু চৌধুরী :

আওয়ামী লীগের মহিলা বিষয় কেন্দ্রীয় উপ কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সন্তান ডা. বদরুন নাহার ভূঁইয়া গুরুতর আহত হয়েছেন।

২৬ ডিসেম্বর (মঙ্গলবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর নির্বাচনী প্রচারণার সময় তিনি হঠাৎ পা পিছলে রাস্তার পাশের ম্যানহলে পড়ে যায়। আহত অবস্থায় তাকে শ্যামলী ট্রমা সেন্টার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় রূপগঞ্জে তারাবো পৌর মেয়র হাসিনা গাজীসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তার শারীরিক খোঁজ খবর নেয়।

ডা. বদরুন নাহার ভূঁইয়া দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ রাজনীতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। গত ২৮ অক্টোবর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে বিএনপি-জামাত শিবিরের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়। তার শারীরিক সুস্থতা কামনায় সকল সহকর্মী, শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন, বন্ধুমহলসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

You might like