

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদায় দ্বাদশ জাতীয় সংবাদ নির্বাচন উপলক্ষে বোদা বাজারের ধানহাটি মাঠে নবীন ভোটারদের সংবর্ধনা ও নির্বাচনী জনসভায় একথা বলেন রেলপথ মন্ত্রী এড নূরুল ইসলাম সুজন। গতকাল বৃহস্পতিবার রাতে বোদা পৌর আওয়ামী লীগের আয়োজনে নবীন ভোটারদের সংবর্ধনা ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মো ইমতিয়াজ হোসেন মির্জার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফছারুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকা মার্কার প্রার্থী রেলপথ মন্ত্রী এড নূরুল ইসলাম সুজন।
মন্ত্রী বলেন, আমদের প্রতিপক্ষ বিএনপি-জামাত নয়। আমাদের প্রতিপক্ষ আমেরিকা, আমাদের প্রতিপক্ষ ইউরোপিও ইউনিয়ন। এদের মোকাবেলা করতে হচ্ছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই। আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ তা বুঝতে পেরেছে।
মন্ত্রী আরও বলেন, জনগণ স্বাধীনতার প্রতিক নৌকার পক্ষেই আছে। ৭ জানুয়ারীর নির্বাচনে বাংলার জনগণ দেখিয়ে দিবে, জনগণ আওয়ামী লীগের পক্ষেই রায় দেবে।
এসময় মন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান। তিনি বলেন আওয়ামী লীগ সরকারের আমলে জনগণ শান্তিতে আছে। শতভাগ বিদ্যুতায়ন আমাদের সরকার সফল।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান হান্নান শেখ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড ওয়াহিদুজ্জামান সুজা, রেলপথ মন্ত্রী সহধর্মিনী শাম্মী আক্তার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কৈশিক নাহিয়ান নাহিদ, মোস্তাফিজুর রহমান, আব্দুর রাজ্জাক রাজু, সামিউল ইসলা, মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।








