

জিএম মুছা :
সময়ের ক্লজে ফ্রেম বন্দী এখন কোথাও যে যেতে পারিনা,পার করছি সে এক কঠিন ক্রান্তিকাল, নষ্ট যুগে নষ্ট সময়ের মার প্যাঁচে পড়ে গ্যাড়া কলে সবকিছু মেনে নিয়ে নীরবে নিভৃতে, অধিক শোকে কাতর হয়ে যে পাথর, কিংকর্তব্য বিমুঢ় তাই বৃদ্ধ ঈগল যেমন মনের দুঃখে অতি কষ্টে এক দিন চলে যায় দূরে, কোথাও অচেনা জঙ্গল বা পাহাড়ের চূড়ায়, নতুন করে বাঁচার সে এক ব্রত নিয়ে, সময় এখন বৈরী চারিদিকে বাতাসে জোয়ারের মতো ভেসে যাচ্ছে নীতি-নৈতিকতার ব্যাসাতি, কালের বিবর্তনে শুধুই এখন অতিথি আমরা, অসহায় বোবা বধিরের মতো চেয়ে চেয়ে দেখি, উত্থান উন্নয়নের ঢেউ বয়ে যাচ্ছে আকাশচুম্বী জনপ্রিয়তা অগ্রগতি, ধিক্কার জানাতে তাই তৃতীয় লিঙ্গের নারী পুরুষের মতো সকাল থেকে সন্ধ্যা অবধি ঢোল বাজিয়ে ধেই ধেই করে নেচে গিয়ে বেড়াচ্ছি, যদিও পিছিয়ে নেই কর্মদক্ষতায় অনেকখানি এগিয়ে তারা, এবার চায় সংসদে প্রতিনিধিত্ব করতে, অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত ছিন্নমূল নারী-পুরুষ পথ শিশুদের পাশে দাঁড়াতে, প্রতিজ্ঞা করে দাপিয়ে কাঁপিয়ে বেড়াচ্ছে মাঠ ঘাট পথে প্রান্তরে, অথচ এই আমরা শুধু ফ্যালফ্যাল করে চেয়ে দেখি ভেসে যাচ্ছে নৌকা, উড়ছে ঈগল ,চলছে ট্রাক, লাঙ্গল কাঁধে চাষীরা উদোম গায়ে উদাস চোখে চেয়ে চেয়ে দেখি,পথ শিশু ছিন্নমূল মানুষেরা লবণ দিয়ে পান্তা ভাতের আমানি খায় ঢক ঢক করে, ভাবে মাঠে ফসল কি না হয় কি যে হবে উপায় তাদের,শীর্নকায় হয়ে পড়েছে হাল চাষে অক্ষম তরা এখন, তবুও তো শোনে না নিষ্ঠুর ওরা মালিক মহাজন। কাঁধের চাপায় লাঙ্গল করতে হাল চাষ, কি যে আজব দেশ না পারি বলতে না পারি সইতে, চারিদিকে বিপদের ঘনঘটা দেশ শুদ্ধ মানুষ যেন ভয়ংকর কোন এক যুদ্ধের সম্মুখীন হচ্ছে দিনের পর দিন, ফুঁসে উঠছে অসহায় দুর্বল খেটে খাওয়া সাধারণ মানুষ, অন্যায়-অবিচার অনাচারের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে দুর্নীতি দুরাচারের বিষ বাষ্পের দাবানলে পুড়ছে দেশ, পুড়ছে মানুষ, যেকোনো মুহূর্তে সুপ্ত কোন গুপ্ত আগ্নেয়গিরির মতো তার জ্বালামুখ থেকে হয়তোবা অগ্নি বিস্ফোরিত হয়ে ঘটতে পারে বড় ধরনের কোন এক বিস্ফোরণের ঘটনা, বিপর্যয়ের ভয়ে জড়োসড়ো অসহায় সবাই বসে আছি নদীর তীরে, বোবা বধির ভাষা নেই মুখে পাড়ি দিতে এই ক্রান্তি কালে, ভয়াল ভয়ংকর উত্তাল সেই যে নদী উদাস চোখে দেখি, দূর আকাশে ধূসর নীল সাদা কালো মেঘের সাথে পাল্লা দিয়ে একই সাথে ভেসে যাচ্ছে অসংখ্য কান্ডারী বিহীন সোনার সে তরী।








