ফরিদগঞ্জে নৌকা-ঈগলে লড়াই

মোঃমহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রচার – প্রচারণার শেষ মুহুর্তেও ভোটারদের মাঝে তেমন আগ্রহ নেই। চা-স্টলগুলোতে অন্য আপল চললেও ভোটের আলাপ আলোচনা খুবই কম। নৌকা- ঈগলের হার জিতের আলোচনাই তুঙ্গে আওয়ামীলীগ মাইন্ডের ভোটারদের মাঝে। বিএনপির নেতারা ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে ও লিফলেট বিতরণ করছে। ১শত ১৮টি কেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ উল্লেখ করেছে প্রশাসন।

সুষ্ট নির্বাচন করতে ম্যাজিস্ট্রেট, পুলিশ, রেব, সেনাবাহিনী বিজিবি ও আনসার সদস্যসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও মৌলি মন্ডল।

চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) আসনে মোট ৮ জন নির্বাচন করছেন, আওয়ামী লীগ প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (ঈগল), স্বতন্ত্র প্রার্থী সিআইপি জালাল আহমেদ (ট্রাক), জাতীয় পার্টির প্রার্থী শেখ সাজ্জাদ রশিদ সুমন (লাঙ্গল), বিএনএম প্রার্থী ড. মোহাম্মদ শাহজাহান ( নোঙ্গর), তৃণমূল বিএনপি প্রার্থী আব্দুল কাদের তালুকদার ( সোনালি আঁশ), তরিকত ফেডারেশন প্রার্থী বাকী বিল্লাহ মিশকাত ( ফুলের মালা) ও এনপিপি প্রার্থী আব্দুল গণি ( আম)।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ১২৯ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৭৬০ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৬ হাজার ৩৬৮ জন।১মত ১৮টি ভোট কেেেন্দ্ররর মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ।

১৬নং( রূপসা দক্ষিণ) ইউনিয়নের নারীরা জনৈক পীরের নির্দেশে দেশ স্বাধীনের পর থেকে ভোট দেওয়া থেকে বিরত রয়েছে।প্রশাসন প্রতিটি ভোট উপলক্ষ্যে উদ্ভোদ্ব করলেও নারীরা এ যাবৎ ভোট দান থেকে বিরত থাকছে। ২০১৮ সালের ভোটার সংখ্যা থেকে জানা যায়, উপজেলায় ২০২৪ সালের ভোটারের তথ্য অনুযায়ী ৫৯ হাজার ৩৬০ জন ভোট বেড়েছে।

You might like