দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী-৪ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

জাকারিয়া জাহিদ,কলাপাড়া (পটুয়াখালী) :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী -৪ শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা।রোববার (৭ ডিসেম্বর ) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত।

পুরো নির্বাচনী এলাকা তিন স্তরের নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার জন্য সংসদীয় আসন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেদের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। এছাড়াও কেন্দ্রগুলোতে ২ থেকে ৩ জন পুলিশ সদস্য ও ১৫ জন আনসার সদস্য দায়িত্বপালন করছেন।

এদিকে পটুয়াখালী -৪ সংসদীয় আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ৬৯৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৬ হাজার ৮৬৪ এবং মহিলা ভোটার ১ লক্ষ ৪৩ হাজার ৮২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার। শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিক ঘটনা ঘটেনি।

You might like