ফরিদগঞ্জে নৌকা-ঈগল প্রতীকের সমর্থকের মধ্যে সংঘর্ষ : পুলিশের গাড়ী ভাংচুর, আটক ১

মোঃ মহিউদ্দিন,ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের অধিকাংশ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকের মধ্যে দুটি কেন্দ্রে সংঘর্ষ, ভোট গ্রহণ বন্ধ, পুলিশ হেডকোয়াটারের অতিরিক্ত পুলিশ সুপারের ঘাড়ি এবং মোবাইল টিমের গাড়ী ভাংচুর, পুলিশের গুলি বর্ষণ, দেশীয় অস্ত্র উদ্ধার এবং ১ জন আটকের ঘটনা ঘটেছে। রোববার (৭ জানুয়ারী) ১১৮টি কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে এই ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টার দিকে কেন্দ্রের বাইরে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রিসাইডিং অফিসার নেছার আহমেদ জানান, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে কেন্দ্রের জানালা ভাংচুর এবং পুলিশ হেডকোয়াটারের অতিরিক্ত পুলিশ সুপার মুহিত চৌধুরীর গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি প্রতিকূলে হওয়ায় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এরপর বিকেল ৩টা ১০ মিনিটের সময় পুনরায় ভোট শুরু হয়।

এদিকে বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুল আবদুল হামিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে নৌক ও ঈগল সমর্থদের মধ্যে দাওয়া পাল্টা-দাওয়া হয়। এসময় কিছু সময়ের জন্য ভোট স্থগিত ছিল। একই ইউনিয়নের পাটওয়ারী বাজারের শোসাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিকাল সাড়ে ৩টার দিকে নৌকার সমর্থকরা ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এসময় নৌকা ও ঈগল সমমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৩জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশের মোবাইল টিমের ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এই সময়ে পুলিশের গাড়ীটি ভাংচুরের শিকার হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে দুই রাউÐ গুলি করে। নৌকার সমর্থকরা এই ঘটনার জন্য ঈগলের সমর্থদের দায়ী করেন।

You might like