

মোঃ মাসুদুল আলম অপু, উপজেলা প্রতিনিধি :
স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইনকিলাবের সাবেক প্রতিনিধি, মো. শাহজাহান বাবুল (এমএস বাবুল) মঙ্গলবার বিকেলে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……….রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন রোগ ভোগের পর তিনি ইন্তেকাল করেন।

জগন্নাথকাঠি দক্ষিণপাড় বন্দরে বায়তুল আমান জামে মসজিদে এবং দ্বিতীয় বার তার নিজ বাড়ীর মসজিদে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন।
তার মৃত্যুতে নব নির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদসহ সকল সাংবাদিক মহল গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।










