কুমিল্লায় তিন দিন ব্যাপী শিশু কিশোরদের নৃত্য ও সংগীত বিষয়ক কর্শালার সমাপনী অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম ইমরুল :

কুমিল্লায় তিন দিন ব্যাপী শিশু কিশোরদের অংশগ্রহণে নৃত্য ও সংগীত বিষয়ক কর্শালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা শিশু সংগীত ও ‍শিশু নৃত্যদলের প্রযোজনায় অনুষ্ঠিত ’‘আমরা সবাই মঞ্চকুড়ি, নটনন্দনে ফুটবো’’ শীর্ষক কর্শালার সমাপনী অনুষ্ঠানে মনোজ্ঞ সংগীত ও নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমীর শিশু শিল্পীরা। এতে শতাধিক শিশু শিল্পী অংশগ্রহণ করে।

‘গণজাগরণের শিল্প আন্দোলন’ এই শ্লোগানে অনুষ্ঠিত সাংস্কুতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান শেষে শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।

বৃহষ্পতিবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এই সাংস্কুতিক সন্ধ্যায় সভাপতিত্ব করেন নারীনেত্রী পাঁপড়ীবসু।

এসময় বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, সংস্কৃতিজন শাহজাহান চৌধুরী।
উপস্থিত ছিলেন, সাবেক কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, আবৃত্তি শিল্পী কাজী মাহতাব সুমন, সংগীতজ্ঞ বাবুল কৃষ্ণ বিশ্বাস, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, কবি নজরুল ইন্সটিটিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আল-আমীন, আবৃত্তি শিল্পী মাহতাব সোহেল সহ অরো অনেকে।

You might like