

নিজস্ব প্রতিনিধি:
১৯৬৯ এ গণঅভ্যুত্থানে রূপগঞ্জের একটি বন্ধ হওয়া রাস্তা চালুর দাবিতে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাফেজ আহাম্মেদের নেতৃত্বে একটি মিছিল বের হয়।
ওই মিছিলে গুলি ছুড়ে পাকিস্তানি পুলিশ। আর সে গুলিতে নিহত হন হাফেজ আহাম্মেদ। আর সে থেকে এই দিনটিকে হাফেজ দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালন করা হয়। শহীদ হাফেজ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে শহীদ হাফেজ আহাম্মেদের কবরে পুস্প স্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক, সহকারী শিক্ষক ইয়াছিন আলী, মনির হোসেন, মাওঃ ইব্রাহিম মিয়া, সালাউদ্দিন মিয়া, শহীদ হাফেজ আহমেদ এর বড় ভাই ইঞ্জিনিয়ার মোঃ আঃ আজিজ সহ পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।










