ফরিদগঞ্জে পুলিশের শীতবস্ত্র বিতরণ

মোঃ মহিউদ্দিন,ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের উদ্যোগে রোববার(২১ জানুয়ারি)বিকেলে থানা ক্যাম্পাসে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চাঁদপুর পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম পিপিএম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, পুনাক সভাপতি নুরজাহান বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় (প্রশাসন), অতিরিক্ত পুলিশ রাশেদ হাসান(অপরাধ),অতিরিক্ত পুলিশ পংকজ কুমার দে (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছিন আরাফাত, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমা চাকমা, ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম, ওসি(তদন্ত) প্রদীপ মন্ডল, ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

You might like