রূপগঞ্জে ৩১২ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাওনা এলাকা থেকে ৩১২ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, গত রাতে মাওনা এলাকার সুরুজ হাজির আমবাগানে জামির মিয়া ও আরমান মিয়া নামে দুই মাদককারবারী বিদেশী মদ বিক্রি করছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আতাউর রহমান সজিব এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে জামির মিয়া ধরা পরলেও আরমান মিয়া পালিয়ে যায়। এ ব্যাপারে সোমবার (২২ জানুয়ারী) রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান সজিব জানান, রূপগঞ্জকে মাদক মুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে দলেরই হোক না কেন তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

You might like