ফরিদগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

মোঃ মহিউদ্দিন,ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চর রাঘবরায় গ্রামে বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সড়ক সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট এলাকাবাসী মানববন্ধন করেছে। কৃষক- শ্রমিক শিক্ষার্থীসহ সকল স্তরের মানুষ মাববন্ধনে অংশ নেন।

এলাকাবাসী জানায়, চর রাঘবরায় ও লামচরসহ আশেপাশের প্রায় ১০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র এ সড়কটি স্থানীয় মৎস্যচাষীদের খামখেয়ালীতে মাছ চাষের কারণে পাড় ভেঙ্গে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়–য়া শিক্ষার্থীরা ও অসুস্থ রোগীরাসহ স্থানীয়রা যাতায়াতে চরম দূর্ভোগ পোহতে হচ্ছে। প্রতি বছরেইমাছের ঝিলগুলো ইজাড়ার আগে সড়কটি সংস্কার করার আশ্বাস দিয়ে সংস্কার না করেই মৎস্য চাষ করে আসছে । এই দূর্ভোগ থেকে রক্ষা পেতে সড়কটি রক্ষা ও সংস্কারের দাবী জানিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষর দিয়ে সারকলিপি প্রদানেরপর এ মানববন্ধন করেছে তারা। মানববন্ধনে ভুক্তভোগী এলাকাবাসীর মধ্যে প্রাণেশ^র দাস, নুরু মিয়া, মিজানুর রহমানসহ স্থানীয়রা বক্তব্য দিয়েছেন।

গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ ঘটনাস্থলে এসে এ সড়কটি সংস্কারের আশ্বাসেরপর চর ইজাড়ার কথা জানিয়ে স্থানীয়দের আশ্বস্থ করেন।

স্মারক লিপির বিষয়টি নিশ্চিত করে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল বলেন, সড়কটির দুর্ভোগের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

You might like