ফরিদগঞ্জে ক্লিনিক বন্ধ ও জরিমানা

ফরিদগঞ্জ সংবাদদাতা :

ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত লাইসেন্স বিহীন ক্লিনিক ও হাসপাতাল পরিচালনা করায় একটি ক্লিনিক ও একটি হাসপাতাল বন্ধসহ প্র্যাকটিস অনুমতি না থাকায় এক চিকিৎসককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় একটি ডায়গনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (২৪ জানুয়ারি) উপজেলার কালিরবাজার ও পাটওয়ারী বাজারে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) আজিজুন্নাহার এই অভিযান পরিচালনা করেন। এর আগে সোমবার ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় ইসলামিয়া প্রাইভেট হাসপাতালকে লাইসেন্স না থাকায় সীলগালা করে।

তথ্য সূত্র জানায়, কালির বাজারে আঁখি বেগমের চেম্বারের কোন লাইসেন্স না থাকায় এবং চিকিৎসকের প্র্যাকটিস সার্টিফিকেট না থাকা স্বত্তে¡ও প্র্যাকটিস করায় এক লক্ষ টাকা জরিমান সহ ক্লিনিকটি সাময়িক বন্ধ করে দেয়া হয়।

পাটোয়ারী বাজারের ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের ডেন্টাল চেম্বারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকার কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সোমবার উপজেলা বাস স্ট্যান্ডে ইসলামিয়া হাসপাতালের লাইসেন্স না থাকায় সীল করে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা: মাকসুদুল হাসান, সহকারি সার্জন ডা: ফয়সাল রানা, স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম।

You might like