ফরিদগঞ্জে ধরা পড়েছে বিরল প্রজাতির উদ

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জের পৌরসভার উত্তর কেরোয়া মিজি বাড়ির মাসুদ নামের এক ব্যাক্তি জীবিত অবস্থায় একটি উদ কৌশলে ধরে ফেলেছে।

মাসুদ জানায়, আমি একজন কৃষক তাছাড়া মাছও শিকার করে থাকি। বুধবার মাছ শিকার করতে গেলে আমি বেজি মনে করে বস্তা দিয়ে কৌশলে ধরতে সক্ষম হই। ধরার পর দেখতে পাই এটি উদ।

এলাকার শতবর্ষি বৃদ্ধসহ যুবক ও তরুণরা জানায়, আমাদের জীবনে এ প্রথম জীবিত উদ দেখতে পেয়েছি। উদ মাছ খেয়ে বেঁচে থাকে জানতাম। তাছাড়া বিভিন্ন সময় পুকুর ও ডোবার পানি কমিয়ে পরের দিন সেচ সম্পন্ন করার জন্য রাখলে মাছ কম পেলে আমরা মনে করতাম উদ মাছ খেয়ে ফেলেছে। আজ বাস্তবে উদ দেখে আমরা হতবাক।

এরই মধ্যে অনেকে আবার জানায়, আমরা চিড়িয়াখানায় উদ দেখতে পেয়েছি তাছাড়া আর কখনও কোথাও দেখতে পাইনি।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা কাউছার আলম জানায়, প্রাণিটি যেকোন জলাশয়ের পাশে ছেড়ে দেওয়া উচিত। যেহেতু বন্য প্রাণি, তাই লালন পালন করা ঠিক হবে না। বন বিভাগের কোন উদ্যোগ নেওয়ার আছে কি ? প্রশ্নের জবাবে জানান, আমাদের কিছুই করার নেই।

You might like