পঞ্চগড়ে সালানা জলসা বন্ধের দাবীতে জেলা প্রশাসক বরাবর খতমে নবুয়তের স্মারকলিপি

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্দরে দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ নামে এক ইসলামী সংগঠন।
রবিবার (২৮ জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসক জহুরুল ইসলামের হাতে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতারা।

পঞ্চগড়ে আগামী ২৩-২৫শে ফেব্রুয়ারী মাসের শেষে তিনদিন ব্যাপী আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্মারকলিপি প্রদানের সময় সম্মিলিত খতমে নবুয়তের উপদেষ্টা মাহমুদুল আলম, সভাপতি আব্দুল হান্নান, সম্মিলিত খতমে নবুয়ত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ক্বারী মো আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলার সভাপতি আব্দুল হাই, ইসলামবাগ মসজিদের ইমাম আমিরুজ্জামান সহ সংগঠটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির নেতাদের জানান, পঞ্চগড়ের আহমদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের লোকজন আগামী ২৩-২৫শে ফেব্রুয়ারী তিনদিন ব্যাপী সালানা জলসার আয়োজন করতে যাচ্ছে। এই জলসার মাধ্যেমে তারা ইসলামের নামে কুফুরী মতবাদ প্রচার করে আসছে। তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। অবিলম্বে তাদের এই জলসা বন্ধ না করা হলে যে কোন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় প্রশাসন ও আহমদিয়া সম্প্রদায়ের লোকজনকে নিতে হবে বলে হুঁশিয়ারী দেন সংগঠনটির নেতারা।

আহমদিয়াদের সালানা জলসা বন্ধের দাবীতে সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ নামে এক ইসলামী সংগঠনের স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

উল্লেখ্য, গত বছরের ৫ই মার্চ আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবীতে ৬টি ইসলামী সংগঠন আন্দোলনে নামে। পরে পুলিশ, র‍্যাব ও বিজিবির সাথে তাদের সংঘর্ষ বাধেঁ। সংঘর্ষে এক আন্দোলনকারী ও আহমদিয়া সম্প্রদায়ের এক জন নিহত হয়। এছাড়া আহমদিয়াদের বাড়ি ঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এতে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে দাবী আহমদিয়াদের।

You might like