

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) : ঢাকার দোহার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র ( চাদর)
বিতরণ করা হয়েছে।

২৮ শে জানুয়ারি (রবিবার) সকালে পৌরসভার ১ নং ওয়ার্ড এরআ লটাখোলা আজাহার আলী মেমোরিয়াল হাই স্কুল মাঠে লটাখোলা চিশতীয়া রশিদিয়া পাক দরবার শরীফের আয়োজনে ওয়ার্ড কাউন্সিলর মো.আলমগীর মুবিন চৌধুরীর নিজস্ব অর্থায়নে ৩ শতাধিক পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় ১নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর মুবিন চৌধুরীর সভাপতিত্বে ও কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র মো.আলমাছ উদ্দিন, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম হালিম, লটাখোলা আজাহার আলী মেমোরিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা আক্তার, পৌরসভা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর চোকদার, পৌরসভা ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিক তালুকদার, সাধারণ সম্পাদক উজ্বল হোসেন, এমদাদুল মোল্লা, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ হোসেনসহ আরও অনেকে।










