রূপগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ ১ সহ আহত ৬

নিজস্ব প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নৌকা মার্কায় ভোট দেয়ায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ৪২ মামলার আসামী মোশাররফ হোসেন মোশার নেতৃত্বে ৩০/৩৫জন অস্ত্রধারী সন্ত্রাসী নিরিহ গ্রামবাসীর উপর হামলা চালায়। সোমবার (২৯ জানুয়ারী) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নাওড়া এলাকায় দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে। আলতাফ হোসেন নামে একজন গুলিবৃদ্ধ হয়।

এসময় আহত হয় আরো ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গ্রামবাসী সূত্রে জানা যায়, ৭ই জানুয়ারী নাওড়া এলাকার সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে স্থানীয় সাংসদকে বিজয়ী করে।

অপর দিকে সতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করে সন্ত্রাসী মোশাররফ ওরফে মোশা। নির্বাচনে তার নিজ এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী করতে না পারায় প্রতিহিংসা মূলক ভাবে সোমবার দুপুর থেকে টেটা, বল্লম, রাম দা, সামুরাই ও সটগান সহ বিভিন্ন অস্ত্র নিয়ে দফায় দফায় হামলা চালায়। হামলায় আলতাফ, শুভ, সাজ্জাদ, আব্দুল্লা, ফারুক, হানিফ সহ স্থানীয় গ্রামবাসী আহত হয়। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়ন করা আছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

You might like