

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠিতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, অষ্টম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড় ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আব্দুল হক ওই অনুষ্ঠানের উদ্ধোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিতে সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ৬টি কলেজ ও ১৮টি স্কুল অংশগ্রহন করে। মঙ্গলবার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে দুইদিন ব্যাপি এ অনুষ্ঠান।










