

স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখর কুমার সিকদার হত্যান্ডের প্রধান আসামীসহ ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব ও থানা পুলিশ। মঙ্গলবার রাতে শেখর সিকদারের স্ত্রী মালা মন্ডল বাদী হয়ে ১৫ জনকে নামীয় ও আরও ১০/১২ জন অজ্ঞাত নামাকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।

এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পিরোজপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপার, ইউএনও এবং ওসিসহ কর্মকর্তারা ওই এলাকায় পরিদর্শনে রয়েছেন। ঘটনার পর থেকে কুড়িয়ানা বাজারের সব দোকানপাট বন্ধ রযেছে।
দফায় দফায় বিক্ষোভ হচ্ছে। সকালে পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল ইসলাম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় এলাকাবাসীর এক সমাবেশে সকলকে শান্ত থেকে পুলিশকে সহযোগীতা করার আহŸান জানিয়ে বক্তৃতা করেন। বিকেলে পিরোজপুরের জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান, জেলা আওয়ামীলীগের সম্পাদক কানাইল লাল বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আব্দুল হকসহ জেলা-উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মঙ্গলবার সকালে কুড়িয়ানা বাজারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদার ও তার দলবলের হামলায় সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদার নিহত হন। খবর পেয়ে থানা পুলিশ, ডিবিপুলিশ ও র্যাবের সদস্যরা বিশেষ অভিযান শুরু করে। পুলিশ এলাকা থেকে স্বাধীন হালদার, তাপস মজুমদার, শংকর সরকার ও বাবুল হাওলাদারকে গ্রেফতার করে। অপরদিকে র্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে আসামীরা দেশ ত্যাগের চেষ্টাকালে বাগেরহাট জেলার মোল্লারহাট এলাকা থেকে মামলার প্রধান আসামী মিঠুন হালদার, সুষ্ময় হালদার, মোঃ জালিস ও আমিনুল বাকিবিল্লাহকে গ্রেফতার করে বুধবার বিকেলে নেছারাবাদ থানায় সোপর্দ করে।
গতকাল বুধবার বিকেলে ময়না তদন্ত শেষে শেখর কুমার সিকদারের মরদেহ কুড়িয়ানায় নিয়ে গেলে হাজার হাজার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। সে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ হয়। এসময় পিরোজপুরের জেলা প্রশাসন মোঃ জাহেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শনে গেলে অনির্ধারিত হাজার হাজার মানুষের এক সমাবেশে তিনি বলেন, অপরাধীরা যতই শক্তিশালি হোকনা কেন আইনানুযায়ী তাদের বিচার হবে।
এসময় পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. কানাই লাল বিশ্বাস বলেন, বাদীর স্বপক্ষে যত প্রকারের আইনি সহায়তার প্রয়োজন জেলা বার সর্বাত্মক সহযোগীতা করবে। এই ন্যাক্কার জনক ঘটনার সুষ্ঠ বিচারের লক্ষে বর্তমান সরকারের সর্বোচ্চ মহল থেকে সহায়তা করা হবে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিদ হাসান খান বলেন, ঘটনার পর থেকেই পুলিশ র্যাব অত্যান্ত তৎপর রয়েছে। ইতোমধ্যে প্রধান আসামীসহ ৮জনকে গ্রেফতার করা হয়েছে। ইনশাল্লাহএই হত্যাকান্ডের সুষ্ঠ বিচার হবে। সুতারাং সকলকে ধৈর্য ধারণ করার আহবান জানান।
পুলিশ সুপারের প্রেস ব্রিফিং
বুধবার দুপুরে নেছারাবাদ থানা চত্তরে সাংবাদিকদের সামনে ঘটনার বিবরণ জানিয়ে ব্রিফিং দেন। তিনি বলেন, আমরা প্রযুক্তি ও জনবল ব্যবহার করে সল্প সময়ের মধ্যে ১নং আসামী চেয়ারম্যান মিঠুন হালদার ও ২নং আসামী শংকর সরকারসহ ৮জনকে গ্রেফতার করতে পেরেছি।
অন্যান্য আসামীদেরকেও অচিরেই গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আসামীরা যাতে কেহদেশ ত্যাগ করতে না পারে সে জন্য সকল সীমান্তে ও বিমানবন্ধরে মেসেজ দেওয়া হয়েছে। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কুড়িয়ানা তদন্ত কেন্দ্রের কোন পুলিশ সদস্য যদি এ ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাউকে সহায়তা করেছেন এমন কোন প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগিয় ব্যবস্থাসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। এজন্য একজন সহকারি পুলিশ সুপারকে তদন্তের দ্বায়ীত্ব দেওয়া হয়েছে।










