

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি : ঢাকার শ্রীনগর থানায় সড়ক দুর্ঘটনায় পদ্মা সরকারি কলেজের শিক্ষার্থী স্বর্ণা আক্তারের মৃত্যু হয়েছে। ৫ ফেব্রয়ারি (সোমবার) সকালে কামারগা আইডিয়াল স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত স্বর্ণা আক্তার উপজেলার মুকসুদপুর ইউনিয়ন এর পদ্মা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী ছিলো । সে মুকসুদপুর ইউনিয়নের ঢালারপাড় গ্রামের সেকেন্দার খালাসীর মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি সুজুকি নীল কালারের জিক্সার বাইকে স্বর্ণা ও একটি ছেলে তীব্র গতিতে আসার সময়, কামারগা আইডিয়াল স্কুলের সামনের ছোট ৫টি রোড ডিভাইডার ( স্পিড বেকার) অতিক্রম সময় স্বর্ণা পড়ে যায়। এসময় পিছনে থাকা ইট বহনকারী মাহেন্দ্রর চাকার নিচে পৃষ্ট হয়ে স্বর্ণার মাথা থেতলে পালিয়ে যায়। বাইকে থাকা চালকও দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে পদ্মা সরকারি কলেজের উপাধ্যক্ষ জালাল হোসেন বলেন, আমি গভীর শোক প্রকাশ করছি। আমার শিক্ষার্থী, আমার সন্তানের মৃত্যুতে আমি শোকে বিহবল। আমি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি কলেজের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি।
তিনি আরও বলেন, প্রায় প্রতি বছরই আমাদের শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায় মারা যায়। এই দুঃখ আমরা কোথায় রাখবো? আমরা এর স্থায়ী এবং আইনানুগ প্রতিকার চাই। লাইসেন্সবিহীন মোটরসাইকেল এবং মাহিন্দ্রা ও ট্রাক নিষিদ্ধ করা হোক। আমরা স্বর্ণার মৃত্যুর সাথে পরোক্ষ বা প্রত্যক্ষ কেউ জড়িত থাকলে, সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানাই। কলেজে দোয়া ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। একইসাথে, শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতন হতে আন্তরিক অনুরোধ জানাই।
এবিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তাইয়বী জানান, আমারা ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করেছি। এখন থানায় লাশ আছে। পরিবারের সদস্যরা এসেছেন মামলা প্রক্রিয়াধীন চলছে। মামলা হলে আমরা পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।










