

মাকসুমুল মুকিম :
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

৭ ই ফেব্রয়ারী (বুধবার) সকালে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে নাচ, গানসহ বিভিন্ন ধরনের খেলা আয়োজন করা হয়। এ খেলায় প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বাছাইকৃত সকল শিক্ষার্থী অংশ গ্রহণ করে থাকে। খেলা শেষে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়।
দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন খান,দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ,সাজ্জাদ হোসেন সুরুজ প্রমুখ।










