ফুটপাত দখলমুক্ত করতে সংসদ সদস্যদের সহযোগিতার আহবান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের

মো. সোহেল কিরণ: 
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনলন (ডিএনসিসি) এলাকার আওতাধীন ফুটপাত দখলমুক্ত করতে সংসদ সদস্যদের সহযোগিতার আহবান জানিয়েছেন মেয়র মোঃ আতিকুল ইসলাম।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানের শহীদ ডাঃ ফজলে রাব্বি পার্কে ডিএনসিসি কর্তৃক আয়োজিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাভুক্ত নবনির্বাচিত সংসদ সদস্যদবৃন্দের উন্নয়ন ভাবনা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় মেয়র মোঃ আতিকুল ইসলাম এই আহবান জানান।

উন্নয়ন ভাবনা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য মোঃ ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মোঃ মাইনুল হোসেন খান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোঃ খসরু চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম সংসদ সদস্যদের উত্তরীয় পড়িয়ে এবং পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, সংসদ সদস্যরা এবং কাউন্সিলররা সবাই একযোগে কাজ করলে দখলমুক্ত, মাদকমুক্ত ঢাকা শহর অবশ্যই গড়ে তুলতে পারবো। আমি সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে নিয়ে সুন্দর বাসযোগ্য স্মার্ট ঢাকা গড়ে তুলতে চাই।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মান্না কচি, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

You might like