

মাকসুমুল মুকিম :
ঢাকার দোহার উপজেলার পদ্মা সরকারি কলেজে দিনব্যাপী উৎসব মুখোর পরিবেশে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার সকাল থেকে সারাদিন কলেজ মাঠে এ আয়োজন করা হয়। মেলায় সকাল থেকে সারাদিন দোকান গুলোতে ভীর ছিলো চোখে পড়ার মতো। দুর -দুরান্ত থেকে দর্শনার্থীরা পিঠার আমেজ উপভোগ করতে এসেছেন পিঠা মেলায়। পিঠা মেলার উদ্যোক্তারা বলেন,দেশের পিঠার ঐতিহ্যকে ধরে রাখতে এসব পিঠা পুলির আয়োজন করেছেন তারা। সারদিন বেশ জাকজমক ভাবেই চলছে পিঠা উৎসব। পিঠা মেলায় গ্রাম বাংলার পিঠা পুলি,বাহারী পিঠা পুলির ঘর,নবাবী পিঠা ঘর, দোহারের স্বাদ,নবান্ন পিঠা ঘর থেকে শুরু করে বিভিন্ন ধরনের পিঠার দোকানের সমাহার দেখা গেছে।
এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মজিদ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পদ্মা সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃজালাল হোসেন, ফ্যামস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শামসুল হক বাচ্চু, পদ্মা সরকারি কলেজের শিক্ষক এবি.এম আব্দুল রকিব, আসমা আক্তার পাপিয়া, রাজিয়া সুলতানা, সুমাইয়া আক্তার, আব্দুল জলিল, মাহবুব হোসেন, ব্যাংকার আব্দুর রউফ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, জুলহাস বেপারী, মিলন, প্রভাষক আলমগীর হোসেন, মাসুদ রানা, ইদ্রিস আলী, সেলিম হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।










