স্বরূপকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে দু’ সহোদরের মৃত্যু

স্বরূপকাঠি প্রতিনিধি :

স্বরূপকাঠিতে বিদ্যুতস্পৃষ্টে আপন দু’ সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নে উড়িবুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হলো মো. নাদিম হোসেন (২৪) ও এমাম হোসেন (২২)।

নাদিম ও এমাম ওই গ্রামের মো. আয়নাল হকের ছেলে। নেছারাবাদ থানার ওসি মো. গোলাম ছরোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. মিজান মিয়া জানান, ওই এলাকার রিপন নামে এক ব্যাক্তি ইদুর নিধনের জন্য তার জমিতে বৈদ্যুতিক সংযোগ দেয়।

শুক্রবার রাতে নাদিম ও এমাম পাখি শিকার করতে বের হয়। এক পর্যায়ে ইদুর নিধনের জন্য ওই জমিতে পেতে রাখা বৈদ্যুতিক তারে তারা জড়িয়েপড়ে এবং ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। উড়িবুনিয়া এলাকার একটি মুরগীর ফার্মে শ্রমিকের কাজ করতো তারা। নেছারাবাদ থানার ওসি মো. গোলাম ছরোয়ার জানান,পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তে লাশ পিরোজপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

You might like