স্বরূপকাঠিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

স্বরূপকাঠি প্রতিনিধি :

স্বরূপকাঠিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপনে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র গোলাম কবির,ওসি গোলাম ছরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজি সাইফুদ্দিন তৈমুর, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম ও সাংবাদিক একেএম কাওসার উদ্দিন তালুকদার প্রমুখ।

You might like