

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে জমি দখলে নিতে হামলা ও পিটিয়ে আহতের ঘটনা ঘটেছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় মোদাব্বির হাসান মানিক গুরুত্বর আহত হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী মোদাব্বির হাসান মানিক জানান, দাউদপুর মৌজার আরএস ৬১৬ দাগে ২৪ শতক জমির মধ্যে ওয়ারিশ সূত্রে ৪.৭৫ শতক জমি আমি ও আমার ফুফু নুরনেছা বেগম দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। সকালে দাউদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত. বাশির উদ্দিনের ছেলে ফায়েজুল ইসলাম শিপন (৪৫) ও ৩নং ওয়ার্ডের তাজুমালি ভূঁইয়া ওরফে কাজুর ছেলে সিদ্দিক (৩৮) সহ ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমার জমির গাছপালা কেঁটে ফেলে, সাইনবোর্ড এবং সীমানার খুঁটি উপরে ফেলে দিয়ে জমি দখলের চেষ্টায় হামলা করে। এতে বাঁধা দিলে আমাকে কিল ঘুষি দিয়ে গুরুত্বর জখম করে। পরে ডাক চিৎকারে আসেপাশের লোকজন ছুটে এলে আমাকে স্বপরিবারে হত্যা করে জমি দখলে নেয়ার হুমকী দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আবীর হোসেন জানান, অভিযোগ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







