

মাকসুমুল মুকিম : ঢাকার দোহারের প্রয়াত নেতা সাবেক যোগাযোগ মন্ত্রী, ব্যারিষ্টার নাজমুল হুদার মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি ( সোমবার) দুপুরে মুকসুদপুর ইউনিয়ন পরিষদের শাইনপুকুর গ্রামে তার বাড়িতে মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার নবাবগঞ্জ সাংসদ সালমান এফ রহমান। আরো উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির কো-চেয়ারম্যার এডভোকেট অন্তরা হুদা। তৃণমূল বিএনপির মহাসচিব তৌমুর আলম খন্দকার। তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন দোহার সার্কেল এএসপি আশ্রাফুল আলম, দোহার থানা অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদ, সাবেক রাইপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল হালিম, ঢাকা জেলা দক্ষিণ ছাএলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, মুকসুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান, কুসুমহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডলসহ আওয়ামী লীগ, ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।
দোয়া পরিচালনা করেন সাবেক কুসুমহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ আবদুল ওহাব দোহারী।










