

মনপুনা ভোলা প্রতিনিধি : মনপুরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ২০২৪ উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ২০২৪ শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারমান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী।

সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার সুনিল দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্বক্ষনিক বিচারকের দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ টিপু সুলতান, সমবায় অফিসার মোঃ নাছির উদ্দিন, বিআরডিবি কর্মকর্তা মোঃ মাহতাবউদ্দিন অপু ভূইঁয়া। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন হাজির হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ছালাউদ্দিনসহ সকল শিক্ষকবৃন্দ। উপজেলার ৪টি ইউনিয়ন থেকে ইউনিয়ন পর্যায়ে ৬৩টি ইভেন্টে প্রথম হওয়া ছাত্র-ছাত্রীরা প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন।
এই সময় মনপুরা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও হাজির হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম,সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন আজাদ, সাবেক সভাপতি আবুল কালাম, সাবেক সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ রুবেলসহ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীরা ,গন্যমান ব্যাক্তি বর্গ , গনমাধ্যম কর্মী,স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।










