রূপগঞ্জ সাহিত্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কবিতাপাঠ

নিজস্ব প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপগঞ্জ সাহিত্য পরিষদের আলোচনা সভা, দোয়া ও কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে রূপগঞ্জ উপজেলার মটের ঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে এ সব কর্মসূচি পালন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম।

সভায় রূপগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও রূপগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি আলম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারতের বরেণ্য কথা সাহিত্যক দিলীপ রায়, আনন্দ প্রকাশনীর কর্ণধার নিগামনন্দ মন্ডল, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল।

সভায় সাহিত্য পরিষদের সদস্য মাহাবুবুল আলম প্রিয়’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক খলিল সিকদার, জিএম শহীদ, এসএম শাহাদাত, রাসেল আহাম্মেদ, নাজমুল হুদা, সাইফুল ইসলাম, বাংলা টিভির সাংবাদিক সোহেল কিরণ সহ বিভিন্ন কবি-সাহিত্যিক ও গুণীজনেরা

You might like