রূপগঞ্জে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১, তিতাসের ২২ কর্মকর্তা-কর্মচারী আহত

নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ৩’শ ফিটে সড়ক দূর্ঘটনায় নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিটের কর্মকর্তা-কর্মচারী সহ ২২জন আহতের ঘটনা ঘটেছে। পরে আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আখিল নামে এক শিশু মারা যায়। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পূর্বাচল শেখ হাসিনা সড়কের ৩নং ব্রিজে এ দূর্ঘটনা ঘটে। পরে আহতের উদ্ধার করে ঢাকার কুর্মিটোলা হাসপালে পাঠানো হয়।

পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্পেশাল টিমের স্টেশন অফিসার মোঃ জাহিদুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বিআরটিসি দ্বিতল (ঢাকা মেট্রো-ব- ১৫৬২০৭) বাসে করে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা তাদের পরিবার নিয়ে পূর্বাচলের একটি রিসোর্টে আসছিলেন। সকাল নয়টা ৫০ মিনিটের দিকে পূর্বাচলের তিন’শ ফিটের ৩নং ব্রিজের আন্ডার পাসের সাথে ধাক্কা লেগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে। এসময় আহত হন অন্তত ২২জন যাত্রী। আহতরা হলেন নিশু মনি (১৭), তানিয়া (৪০), সুরাইয়া (২৫), নিলুফা ইয়াসমিন (৩৫), আখিল (৭), মনোয়ারা (৫৮), শ্রাবন্তী (১২), নজরুল ইসলাম (৩৫), মদিনা সরকার (২৫), রাদ (১০), শরীফুল আসাদ (৪০), হুমায়রা (৫৮), জাহানারা (৪৫), সাকিল আলমগীর (৫০), সেমা (৩৫), অর্পণা বিশ্বাস (২০), সুমাইয়া জাহান (৩৫), চমক (২১), প্রিতী (২৩), ইতি (৩৮), বলহরী (১৯), সুমাইয়া আক্তার (২৪)। পরে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠাই।

তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশনের নারায়ণগঞ্জ এর ডিজিএম প্রকৌশলী মামুন আর রশীদ বলেন, শনিবার নারায়ণগঞ্জের তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক পিকনিক ছিলো। সকালে কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের মোট ৫শ’ লোক নিয়ে রূপগঞ্জের একটি পার্কের উদ্দেশ্যে রওয়া হই। একটি বাস সড়কের আন্ডার পাসের ছাদে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। এতে ২২ জন আহত হয়েছে। আহতদের প্রথমে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ এবং নিলুফা ও তার ছেলে আখিলকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আখিল মারা যায়।

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like