গুড নেইবার্স বাংলাদেশ দোহার সিডিপির আয়োজনে নারী দিবসের আলোচনা সভা

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা)

ঢাকার দোহারে গুড নেইবার্স বাংলাদেশ, দোহার সিডিপি কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১০ ই মার্চ ( রবিবার) দুপুরে কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চরকুশাই এলাকার দোহার সিডিপি কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোহার সিডিপির ম্যানেজার শাহরিয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউনিয়ন এর ৮নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোসা. তানিয়া সুলতানা, দোহার সিডিসির সহ-সভাপতি জাহানারা বেগম।

আলোচনা সভা শেষে নারী উদ্যোক্তা, নেতৃত্ব এবং সামাজিক অবদানের ভিত্তিতে একজন নারীকে “সাহসিকা” সম্মাননা স্বরূপ একটি সনদ এবং একটি ক্রেস্ট প্রদান করা হয়। এবং আলোচনা শেষে “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই স্লোগানকে ধারন করে গণস্বাক্ষর নেয়া হয়।

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like